Random Posts

header ads

কীভাবে ব্লগ সাইটে ফেসবুক পেজ এড করবো ?



আমরা যারা ব্লগ সাইট ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করি আমরা দেখে থাকি টেমপ্লেট এ একটি ফেসবুক পেজ এড করা আছে ঐ টেমপ্লেট কোম্পানির। আমরা আমাদের ওয়েবসাইট এ ঐ টেমপ্লেট যখন এড করি তখন কীভাবে ঐ ফেসবুক পেজটি সরিয়ে,আমারা আমাদের ফেসবুক পেজ এড করবো।

ফেসবুক ব্যবহার কারীর সংখ্যা ২.৭ বিলিয়ন এর বেশি । ফেসবুক থেকে প্রচুর পরিমানে ট্রাফিক আমারা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করে থাকি তখন ঐ ওয়েবসাইট এর নাম দিয়ে থাকি। আমরা চাইলে ঐ নাম ব্যবহার করে আমাদের ফেসবুক অ্যাকউন্টে একটি পেজ তৈরি করতে পারি, এবং ঐ পেজে আমাদের ব্লগ আটিকেলগুলো শেয়ার করতে পারি। এখন আমি যদি চাই আমার ঐ ফেসবুক পেজ আমি কীভাবে আমার ওয়েবসাইট এ যুক্ত করবো। আমার যুক্ত করা পেজটি যেন দেখতে সুন্দর হয় এবং আমার ফেসবুক পেজ এর সকল ফিচার যেন সেখানে শো করে।

আপনার ওয়েবসাইটে যখন আপনার ফেসবুক পেজ শো করবে  তখন যে ভিউয়ার আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে সে আপনার ফেইসবুক পেজ এর অনুসরণকারীর সংখ্যা দেখতে পারবে,আপনার করা পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে পারবে আপনার ওয়েবসাইট ভিউ অবস্থাতেই সে একাজগুলো করতে পারবে,তাকে ওয়েবসাইট থেকে বের হতে হবে না। তার যদি কোনো ফেইসবুক বন্ধু আপনার পেজ লাইক দিয়ে থাকে তাহলে তা সে দেখতে পাবে। এতে করে তার আপনার ওয়েবসাইট এর প্রতি বিশ্বস্ততা বৃদ্ধি পাবে। 

এখন বিষয় হচ্ছে কীভাবে করবো ?

ফেসবুক পেজ ব্লগারে এড করার জন্য প্রথমে আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। (ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম) আপনার যদি  ফেসবুক পেজ না থাকে তাহলে প্রথমে একটি ফেসবুক পেজ তৈরি করুন । ফেসবুক পেজ থাকলে আপনাকে ফেসবুক ফর ডেভলপার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যদি আপনি প্রথমবার ফেসবুক ফর ডেভলপার (Facebook For Devloper) ওয়েবসাইট প্রবেশ করেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর Search অপশনে ( page plugin ) লিখে Search করতে হবে। ( page plugin ) লিখে Search করার পর নিচের পিকচার এর মতন একটি ওয়েব ইন্টারফেস ওপেন হবে।



Adapt To Plugin Container Width  এই অপশনে শুরু থেকেই ক্লিক দিয়ে রাখুন এই অপশন ক্লিক করা না থাকলে আপনি আপনার ফেসবুক পেজ নিচে দেখতে পাবেন না। 

Facebook Page URL  লেখা ঐখানে আপনি যেই পেজটি ওয়েবসাইটে Add করতে চাচ্ছেন ঐ ফেসবুক পেজের URL Link  দিন । Link দেওয়ার পর দেখতে পাবেন আপনার ফেসবুক পেজ নিচে শো করছে। 

Weidth & Height আপনি আপনার ওয়েবসাইটে কতটুকু দেখাতে চাচ্ছেন সেই অনুযায়ী লিখে দিন দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন পেজ কীরকম দেখাবে। পেজ স্ক্রল করে উপর নিচে সব পোষ্ট দেখা যাবে লাইক কমেন্ট শেয়ার করা যাবে। 

Show Friends Face এই অপশন ক্লিক করা থাকলে যখন একজন ফেসবুক ইউজার আপনার সাইটে প্রবেশ করে পেজ অপশন দেখবে তখন সে ঐখানে তার ফেসবুক ফ্রেন্ড কেউ লাইক করেছে কিনা তার ছবি দেখতে পাবে, এবং কতজন বন্ধু লাইক করেছে দেখতে পাবে

Use Small Header  এই অপশন ক্লিক করলে কভার ফটো এবং প্রফাইল পিকাচার ছোট আকারে দেখাবে।

Hide Cover Photo  ক্লিক করলে আপনার ফেসবুক পেজের কভার ফটো আর ওয়েবসাইটে শো করবে না।

এখানে সমস্ত বিষয় সর্ম্পকে বিস্তারিত বলা হয়েছে এখন আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন ।  

আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছেন এখন কীভাবে পেজটি আপনার সাইটে যুক্ত করবেন । 

আপনার পছন্দ অনুযায়ী সাজানোর পর একটু নিচের দিকে আসার পর দেখতে পাবেন Get Code নামের একটি অপশন আছে Get Code অপশনে ক্লিক করার পর নিচের পিকচার এর মতন 1st (step 2) And 2nd (step 3) দুইটি HTML কোড দেখতে পাবেন । 



1st HTML Code (step 2)  আপনার template এর HTML সিটিং এর Body Tag এর ভিতরে Opening Body Tagএর নিচে Copy Past করতে হবে । 

আপনার ব্লগার Deshbord এর থিম অপসন এ ক্লিক করুন এখন customize এ ক্লিক করে এডিট HTML এ যান Ctrl F চাপুন search বার আসবে opening body tag লিখে search করুন । opening body tag দেখাবে তার নিচে HTML code past করুন

2nd HTML (step 3) ওয়েবসাইটে যেইখানে ফেসবুক পেজ Add করতে চাচ্ছেন Blogger Layout ঐখানে যে Facebook Widget আছে তার ভিতরে সম্পূর্ন কোড টি কপি করে পেস্ট করুন তারপর সেভ দিলেই সম্পূর্ন কাজ হয়ে যাবে ।

যদি Facebook widget না থাকে তাহলে Add A Gadget option ক্লিক করে HTML/Java Script এ গিয়ে নতুন করে তৈরি করুন 

কাজগুলো সম্পূর্ণ করার পর এইবার আপনার ওয়েবসাইটে প্রবেশ করে দেখুন । আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান ।

Post a Comment

0 Comments